Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সে কাউন্সিলর নির্বচিত হলেন প্রবাসী বাংলাদেশি

ফ্রান্সের ইস্তা শহরে কৌশিক রাব্বানী খান নামে এক প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর নির্ব‌চিত হওয়ায় ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যা‌রি‌সের অফিউরা মিলনায়ত‌নে ই.পি.বি’এ এর সভাপতি ফারুক খান এর সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক শাকিল সরকারের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি সুনাম উদ্দিন খালিক।

এসময় আরও বক্তব্য রাখেন, নুরুল আবেদিন, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ফ্রান্স এর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ই পি বি এ ফ্রান্স এর সিনিয়র সহ-সভাপতি অজয় দাস, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, ই পি বি এ এর মহিলা বিষয়ক সম্পাদিকা সংগীত শিল্পী সুমা দাস, ফেরদৌস করিম আখঞ্জি, ডাঃ হাবিবা জেসমিন, মিজানুর রহমানসহ অনেকে।

এসময় বক্তারা কৌশিক রাব্বানি খানের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন। বক্তারা বলেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে যে ধরনের কার্যক্রম করা যাচ্ছে তার সত্যি প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে আসা সকলেই প্রত্যাশা করেন অচিরেই তিনি একজন মেয়র হিসেবে নির্বাচিত হবেন এবং ফ্রান্সের বুকে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবেন। পরে সকলেই তার সুস্থতা কামনা করে তার সামনের দিনগুলো যেন সুন্দর ও সহজ হয় সেই প্রত্যাশা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button