Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

এবছরের জানুয়ারিতে প্রায় ২০ শতাংশ বেশি রেমিট্যান্স

২০২১ সালের জানুয়ারিতে ১৯৬ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৬৩ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এর আগে ২০২০ সালের ৩০ ডিসেম্বর দেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়ায়।

সোমবার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৪২ দশমিক ৯১ বিলিয়ন ডলারে। মহামারী করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের মত বাংলাদেশের অর্থনীতি হোঁচট খেলেও এরমধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ কমেনি বরং বেড়েছে।

২০১৯-২০ অর্থবছরে মোট ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা যা ছিল, আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৭ শতাংশ বেশি। রেমিটেন্স প্রবাহ বাড়াতে গত অর্থবছর থেকে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button