বিশ্ববাংলা
আমিরাতে কঠোর পরিশ্রমে প্রতিষ্ঠিত জুড়ীর তিন সহোদর

পরিবার-পরিজন ছেড়ে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়ে, কঠোর পরিশ্রম করে, নিজেদের সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সহদর তিন ভাই।
এই সফলতার গল্পে বড় একটা অংশ জুড়ে রয়েছে, তাদের বড় ভাই রুসেল আহমেদ। তিনি প্রায় ৩০-বছর আগে আমিরাতে পাড়ি জমান। পরে পর্যায়ক্রমে অপর ভাইদেরও নিয়ে যান সেখানে। আকর্ষণীয় বেতনে ভালো চাকুরির পাশাপাশি উপার্জন বাড়াতে, সকাল-সন্ধ্যায় অন্যত্র বাড়তি কাজও করতে শুরু করেন সবাই মিলে।
এরপর ব্যবসা প্রতিষ্ঠান করার চিন্তা থেকে, আবুধাবীর ১৩ নম্বর মুসাফ্ফা’য় প্রতিষ্ঠা করেন, ফুড স্টাফ ট্রেড নামে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান।
মূলত এখান থেকেই ভাগ্যবদলের গল্প শুরু। সময়ের ব্যবধানে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউপি’র মাগুরা গ্রামের এই সহোদররা, সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি পেয়েছেন, মুসাফফা এলাকায়।



