Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে লিফট দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

লেবাননে বৈদ্যুতিক লিফট দুর্ঘটনায় শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দেশটির বালবাক জেলার একটি কোম্পানীতে স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে আছে।

জানা যায়, জীবিকার তাগিদে  শরীফুল ইসলাম দীর্ঘ ১৩ বছর আগে গ্রীন ওয়ার্ল্ড নামে একটি খাবার প্রক্রিয়াজাতকরণ কোম্পানীর ভিসায় লেবানন যান। বুধবার কর্মরত অবস্থায় মালামাল নিয়ে লিফট দিয়ে উপরে ওঠার সময়, যান্ত্রিক ত্রুটির কারনে দুর্ঘটনা ঘটলে সাথে সাথেই মারা যান তিনি।

পরে স্থানীয় পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়। শরীফুলের বাড়ি কুমিল্লা জেলার ফুলতলি গ্রামে।  তার বাবার নাম আব্দুর রহিম।

এদিকে শরীফুল ইসলামের মৃত্যুর সংবাদে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহটি অতি দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করতে অসহায় পরিবারটি লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন।

বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button