Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. আফ্রিকায় খুনের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় স্ত্রী-সন্তানকে খুনের দায়ে সন্দেহভাজন বাংলাদেশি যুবক মোহাম্মদ নাসিরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

নাসিরকে আইনি হেফাজতে নিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছিল দেশটির পুলিশ। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কাছে মোহাম্মদ নাসিরের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে জোহানসবার্গের ব্রিক্সটন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, দেশটির লিম্পুপো প্রদেশের মোকুপান শহরে একটি আবাসিক হোটেলে স্ত্রী আয়েশা ও আট মাস বয়সী মেয়ে তাসনীমকে হত্যা করে পালিয়েছিলেন দেশটিতে বসবাস করে আসছিল নাসির। গ্রেফতার নাসিরের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার, পীরের চর এলাকায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button