Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগের সুযোগ

কুয়েতে থাকা অবৈধ প্রবাসীরা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জরিমানা ছাড়াই, কুয়েত ত্যাগের সুযোগ পাবেন। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে।

ওই দৈনিকটি কুয়েত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর উদ্ধৃতি দিয়ে আরো জানায়, কুয়েত সরকার ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের পরে দ্বিতীয় দফায় ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা দেয়।

এ পরিস্থিতিতে চলমান সাধারণ ক্ষমায় ১ শতাংশের চেয়েও কম প্রবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছেন।  ফলে কুয়েত সরকার পূর্ব ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ কিছুদিন বাকি থাকতেই আরো এক মাস সাধারণ ক্ষমার মেয়াদ বাড়িয়েছে। এর ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি এর মধ্যে কুয়েতে থাকা অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগ করতে পারবেন।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর বরাত দিয়ে আরব টাইমস আরো জানায়, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া তিন লক্ষ প্রবাসীদের আকামার মেয়াদ থাকলেও, এক লক্ষ পঞ্চাশ হাজার প্রবাসীদের আকামার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

স্থানীয় সরকারি সূত্রের বরাত দিয়ে আরব টাইমস এর প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয় যে, কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত ৩৫ দেশের নাগরিকরা খুব শিগগিরিই দেশটিতে ফিরতে পারবেন।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button