Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় লন্ডন ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে লন্ডন ষ্টেইন প্রবাসী সফিকুর রহমান মারা গেছেন। রোববার সেন্ট পিটার হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর, তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনী এবং বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি সিলেট মৌলভী বাজার সদর উপজেলার বড়কাপন নিবাসী ছিলেন। কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং মৌলভী বাজার ওয়েলফেয়ার এডুকেশন ট্রাষ্ট এর পক্ষ থেকে সফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে এবং তার পরিবারের প্রতি সমোবেদনা জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে, মেসের আহমেদ নামে এক প্রবাসী বাংলাদেশি দন্ত চিকিৎসক মারা গেছেন। নর্থশোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি।

মেসের আহমেদ চিকিৎসা পেশার পাশাপাশি সংস্কৃতি চর্চাও যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মেসের আহমেদ। ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডিগ্রির পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন তিনি।

পরে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্রে যান।  তার বাড়ি বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে।

সংশ্লিষ্ট খবর

Back to top button