Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি জাইন সিদ্দিকী

যুক্তরাষ্ট্রে নব-নির্বাচিত বাইডেন প্রশাসনে প্রথম বাংলাদেশি হিসেবে, ডেপুটি চিফ অব স্টাফের সিনিয়র অ্যাডভাইজার পদে দায়িত্ব পেয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিকী।

তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলের শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে।  মোস্তাক আহম্মেদ সিদ্দিকী ওরফে মামুন ও কামরুন আবেদীন হেলেনা সিদ্দিকী দম্পতির একমাত্র ছেলে জাইন।  তার জন্ম যুক্তরাষ্ট্রে। সেখানেই লেখাপড়া ও বেড়ে ওঠা।

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের হোয়াইট হাউস প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার খবরে তার গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ছুটে আসছেন তাদের বাড়িতে। মিষ্টি বিতরণের সাথে সাথে চলছে, মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।  গ্রামবাসীর প্রত্যাশা জাইন তাদের দুঃখ-দুর্দশায় পাশে দাড়াবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button