Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. আফ্রিকায় ইটের আঘাতে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আব্দুল হক নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে তুলে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার জোহানেসবার্গ শহরের ব্রিক্সটন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, আব্দুল হক কয়েক বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সকালে কয়েকজন অপরিচিত যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি স্কুলমাঠে তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

খবর পেয়ে দোশটির পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল হকের বাড়ি নোয়াখালীর বজরা এলাকায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button