Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিদেশের মাটিতে চাষাবাদ করবে বাংলাদেশ

আফ্রিকার চারটি দেশে জমি ইজারা নিয়ে চাষাবাদের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর কথা জানালেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর মধ্যপ্রাচ্যে শ্রম বাজার নিয়ে কোন সংকট নেই বলে দাবি করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তাঁরা।

এসময় ২০২৭ সালের মধ্যে বিদেশে ৪০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে কৃষিখাতে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার পদক্ষেপ নিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরো জানান, ভারত থেকে বৃহস্পতিবার করোনার ৩৫লাখ টিকা আসছে বাংলাদেশে। এর মধ্যে ২০লাখ টিকা বাংলাদেশ উপহার হিসেবে পাচ্ছে আর চুক্তি অনুযায়ী বেসরকারিভাবে আসছে ১৫লাখ ডোজ।

এছাড়া, দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

হাকিম মোড়ল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button