Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বার্লিনে নিজ বাসা থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

জার্মানির বার্লিনে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মো. তারেক এর মরদেহ রাজধানী বার্লিনের ভেডিং এ, তাঁর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী।

গত কয়েকদিন যাবত, তার কোন খোঁজ খবর না পেয়ে, বার্লিনে বসবাসরত মো. তারেকের ঘনিষ্টজন ও তাঁর দীর্ঘদিনের সহচর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে, কুলটুর ফোরামের সদস্যরা পুলিশে খবর দিলে, স্থানীয় সময় সোমবার সকালে, দমকল বাহিনীর সহায়তায় তাঁর মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে, স্বাস্থ্যের অবনতিই তাঁর মৃত্যুর কারণ হতে পারে। তাঁর মৃত্যুর বিষয়টি বার্লিনের বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয়েছে।

এদিকে বার্লিনে তাঁর বন্ধু ও ঘনিষ্ঠরা জানান, দীর্ঘদিনযাবৎ তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ, নানা রোগে ভুগছিলেন।  এই বীর মুক্তিযোদ্ধা নিঃসঙ্গ জীবন যাপন করতেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নিলেও, কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারী কোন সুবিধার দাবি জানাননি। তাঁর মৃত্যুতে জার্মানির বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের প্রবাসীরা শোক জানিয়েছেন।

বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদিতে জন্ম নেয়া মুক্তিযোদ্ধা মো. তারেক এর দেশে থাকা পরিবারের সাথে কথা বলে, তাঁর মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান, বার্লিনে তাঁর স্বজনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button