Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাহরাইনে ফিরতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে

করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ মিশন দেশটির সরকারের সঙ্গে, সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা কোরে চলেছে বলে জানিয়েছে ,পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির আগে দেশে ফেরত এসেছিলেন, তাদের মধ্যে ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি, অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন।

তাদের বিষয়টি বিবেচনার জন্য সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তাদের তালিকা ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দেয়া হয়েছে। এখনও যারা রেজিস্টেশন করেননি, তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।

এছাড়া,অনিয়মিত বা ভিসার মেয়াদোত্তীর্ণ বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য, বাহরাইন সরকারকে অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button