Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় বিমানবন্দরে করোনা পজিটিভ দুই বাংলাদেশি আটক

করোনা স্ক্রিনিং টেস্ট পজিটিভ নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফেরার চেষ্টাকালে, দুই বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়েছে। গত রোববার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুই যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

জানা গেছে, তারা মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুর বিমান বন্দরে এসে পৌঁছানোর পর, ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে কোভিড-১৯ পরীক্ষা করার সময়, একজন অফিসার তাদের দুজনের কাছে করোনা পজিটিভ সনদ দেখতে পান।

একটি বেসরকারী ক্লিনিকের প্যাডে কোভিড পরীক্ষার পজিটিভ সনদ থাকা সত্ত্বেও কাউকে কিছু না বলে ফ্লাইটে ওঠার চেষ্টা করে তারা। আটক দুই বাংলাদেশিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিমের সাথে যোগাযোগ করতে বলেন পুলিশ। পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button