Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশি পরিচয়ে সৌদি যাওয়া রোহিঙ্গাদের পাসপোর্ট রিনিউ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি কোনো নাগরিক যদি সৌদি আরবে রোহিঙ্গা হিসেবে গিয়ে থাকে, তাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোবরার দুপুরে রাজধানীর গুলশান দুই নম্বরের হোটেল ঢাকা ওয়েস্টিনের বল রুম-১ এ আয়োজিত কিং সালমান রিলিফ সেন্টার বাংলাদেশে রোহিঙ্গা ও স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩০ হাজার ঝুড়ি খাদ্য বিতরণ প্রকল্প বাস্তবায়ন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থানরত কোনো রোহিঙ্গা যদি একবার বাংলাদেশি পাসপোর্ট পেয়ে থাকে, তাহলে তারা রিনিউয়ের আবেদন করলে বিচার-বিশ্লেষণ করে বিষয়টি চিন্তা করা হবে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা আজকের না। ৫০ থেকে ৬০ বছর আগেও রোহিঙ্গারা বাংলাদেশে এসেছিল। সৌদি আরবও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।

সৌদির একটি শহরে রোহিঙ্গারা একটা ক্যাম্প করে থাকছে। তবে বাংলাদেশে এবার আসছে এক দশমিক এক মিলিয়ন রোহিঙ্গা। যারা মিয়ানমারের অধিবাসী, তারা মিয়ানমারের সিটিজেন, তারা বাংলাদেশের সিটিজেন নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button