Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি আটক

স্পেনের পালমা দে মাইয়রকাতে লিটন আরিফুজ্জামান ভূঁইয়া নামে এক বাংলাদেশিকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে। দীর্ঘ তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির জাতীয় দৈনিক ‘উলতিমা ওরা’র এক প্রতিবেদনে এ খবরটি প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন দিয়ে বিনা পারিশ্রমিকে কাজে রেখে মানসিক নির্যাতন করতেন লিটন।

অবৈধ বসবাসকারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাজে রেখে ঘণ্টায় এক ইউরো থেকে দুই ইউরো হিসেবে বেতন দিতেন, অনেকের কাজের বেতন পরিশোধ করতেন না।’ প্রতিবেদনে আরও বলা হয়, ‘লিটন বহুদিন থেকে অবৈধ ব্যবসাসহ স্পেন সরকারকে কর ফাঁকি দিয়ে আসছেন। তিনি একজন মানব পাচারকারী।

বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে স্পেনে লোক নিয়ে আসতেন। লিটন ঢাকা কেরাণীগঞ্জের বাসিন্দা।

সংশ্লিষ্ট খবর

Back to top button