Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মধ্য আফ্রিকায় দুই বাংলাদেশি শান্তিরক্ষী আহত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীদের অতর্কিত হামলায়, দুই বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। এসময় মারা গেছেন বুরুন্ডির এক শান্তিরক্ষী। মধ্য আফ্রিকায় নিয়োজিত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে, এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গেলো শুক্রবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রিমারিতে, একটি অভিযানে গিয়েছিলেন, বাংলাদেশ ও বুরুন্ডির শান্তিরক্ষীরা। এসময় তাদের ওপর পরপর দু’বার হামলা চালায় বিদ্রোহীরা। দ্বিতীয় হামলায় প্রাণ হারান, বুরুন্ডির এক শান্তিরক্ষী।

এ ঘটনায় আহত হয়েছেন, বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর দুই সদস্য। মধ্য আফ্রিকায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি, মানকিউর নিয়ায়ে গ্রিমারিতে, নিহত শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

গেলো কয়েক সপ্তাহে, মধ্য আফ্রিকায় অন্তত সাতজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button