বাংলাদেশের বায়ু দূষিত; তাই ফ্রান্সে বসবাসের অনুমতি

বাংলাদেশে বায়ুদূষণের পরিস্থিতি বিপদজনক বিবেচনা করে, এক বাংলাদেশিকে ফ্রান্সে বসবাসের অনুমতি দেয়া হয়েছে। দেশে ফিরলে ওই ব্যক্তির মৃত্যুর আশঙ্কা রয়েছে, এই মর্মে সম্প্রতি এই রায় দেন ফ্রান্সের একটি আদালত। তবে ৪০ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিকের নাম জানা যায়নি।
ব্রিটিশ গণমাধ্যম দ্যা টেলিগ্রাফ সূত্র জানা গেছে, ফ্রান্সে এই ধরনের রায় প্রথম বলে মনে করছেন ওই ব্যক্তির আইনজীবী।
জানা গেছে, ওই ব্যক্তি ২০১১ সালে ফ্রান্সে পাড়ি জমান। সেখানকার তুলু এলাকায় তিনি রাঁধুনী ও ওয়েটারের কাজ করেন। তার আইনজীবী আদালতকে জানান, ওই ব্যক্তি গুরুতর অ্যাজমা সমস্যায় ভুগছেন। বাংলাদেশে ফিরলে বায়ুদূষনের কারণে তার মৃত্যু হতে পারে।
তাছাড়া তিনি যেসব ওষুধ সেবন করেন, সেগুলো বাংলাদেশে পাওয়া যায় না এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা এতটাই যে, ঘুমানোর জন্য ভেন্টিলেশনের দরকার হয়। টেলিগ্রাফ সূত্রে আরো জানা গেছে, ওই ব্যক্তির বাবাও ৫৪ বছর বয়সে অ্যাজমায় আক্রান্ত হয়ে মারা গেছেন।



