Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েত প্রবাসীদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু

ছুটিতে গিয়ে আটকে পড়া যেসব কুয়েত প্রবাসী বাংলাদেশিসহ, বিশ্বের অন্যান্য দেশের বহু প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য কুয়েত সরকার আকামা, লাইসেন্স ও বিভিন্ন ফাইলসহ, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে।

দেশটির জনসংযোগ ও তথ্য পরিচালক আসিল আল-মাজেদীর বরাত দিয়ে, স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস, তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করেছে। ওই দৈনিকে আরো উল্লেখ করা হয় যে, কুয়েত সরকার আকামা, লাইসেন্স ও বিভিন্ন ফাইলসহ, প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে।

ইতোমধ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে, কুয়েতের বাইরে থাকা ৩৩ হাজার ৪১৪ জন প্রবাসীর মেয়াদোত্তীর্ণ আকামা বাতিল হয়েছে। এছাড়াও, ওই রিপোর্টে উল্লেখ করা হয়,কুয়েতের বাইরে থাকা মোট ৯১ হাজার ৮৫৪ জন প্রবাসীর আকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

গত এক বছরেরও বেশি সময়ে, ৪৪ হাজার ২৬৪টি কোম্পানির লাইসেন্সসহ ৩৭ হাজার বিভিন্ন ফাইলের মেয়াদোত্তীর্ণ হয়েছে। তথ্য সংরক্ষণ বিভাগ পুরাতন সব ফাইল মুছে ফেলার কাজ শুরু করেছে। যাতে করে স্বয়ংক্রিয় পদ্ধতি আরো গতিশীলভাবে কাজ সম্পন্ন করতে সক্ষম হয়।

এছাড়াও যেসব প্রবাসীর আকামার মেয়াদ শেষ হয়ে গেছে ও কুয়েত ছেড়ে একেবারেই চলে গেছেন, তাদের রেসিডেন্সি তথ্যগুলোও, পুরনো সিস্টেম থেকে, মুছে দেয়া হচ্ছে।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button