Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আন্তর্জাতিক চার রুটে ফ্লাইট বাতিলের সময় বাড়লো

মহামারি করোনা পরিস্থিতিতে, আন্তর্জাতিক চারটি রুটে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্লাইট বাতিলের সময় বাড়িয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার বিমানের ওয়েবসাইটে জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ম্যানচেস্টার, সৌদি আরবের মদিনা, নেপালের কাঠমণ্ডু ও কুয়েত সিটির ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে, গত বছরের মার্চ থেকে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অন্য রুট চালু হলেও, এই চার রুটে ফ্লাইট পরিচালনা এখনো বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button