বিশ্ববাংলা
যুক্তরাষ্ট্রে মানব পাচারের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

মানব পাচারের দায়ে যুক্তরাষ্ট্রে মোক্তার হোসেন নামে এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন, দেশটির আদালত।
জানা গেছে, মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে আদম পাচারকারী শক্তিশালী চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন মোক্তার হোসেন। ২০১৭ সালের মার্চ থেকে, ২০১৮ সালের আগস্ট পর্যন্ত, বাংলাদেশি নাগরিকদের অর্থের বিনিময়ে, টেক্সাস সীমান্ত হয়ে যুক্তরাষ্ট্রে নেয়ার ষড়যন্ত্র করেন তিনি।
মোক্তার হোসেন মেক্সিকোর মন্টেরেতে কাজ করতেন। সেখানে তিনি পাচার হওয়া বাংলাদেশিদের বসবাসের জন্য একটি হোটেল ও বাড়ি ভাড়া করে রেখেছিলেন।
মোক্তার হোসেন মার্কিন পুলিশকে জানান, পাচারের উদ্দেশ্যে জড়ো করা মানুষকে, মার্কিন সীমান্তে পরিবহণের জন্য ড্রাইভারদের অর্থ দিয়ে, কীভাবে রিও গ্র্যান্ড নদী পার করবেন, সেই বিষয়েও তাদের নির্দেশনা দেন।



