Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

এক বছরেও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী মিরাজুলের

একটি বছর পার হলেও সন্ধান মেলেনি মালয়েশিয়া প্রবাসী পাবনার মিরাজুল মন্ডলের। ছেলেকে ফিরে পেতে বিভিন্নস্থানে ধর্ণা দিচ্ছেন তার বাবা-মা। কিন্তু এখনো খোঁজ মেলেনি ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ মিরাজুলের।

পাবনার মিরাজুল মন্ডল। পরিবারে একটু স্বচ্ছলতা ফেরাতে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি, মেসার্স ক্যাথারসিস ইন্টারন্যাশনাল কোম্পানীর মাধ্যমে, মালয়েশিয়ায় ইয়াংসিং ইন্ডাষ্ট্রিজ-ইপু এসডি এনবি এইচডিএন কোম্পানীতে, সাধারণ কর্মী হিসেবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

দেশটিতে যাওয়ার পর, প্রথম দিকে নিয়মিত দেশে টাকা পাঠাতেন ও খোঁজখবর রাখতেন মিরাজুল। কিন্তু হঠাৎ করেই ২০১৯ সালের ডিসেম্বর থেকে তার সাথে আর পরিবারের সদস্যদের যোগাযোগ হয়নি। তার পরিবার বা আত্বীয়স্বজন কেউই জানেন না, মিরাজুলের কি হয়েছে, আদৌ সে বেঁচে আছে কিনা।

মিরাজুলের বাবার অভিযোগ, মিলন, ফরহাদ,সজিব নামে রুমমেটরা তাকে নির্যাতন করে, টাকা পয়সা কেড়ে নেয়।  এরপর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। মিরাজুলের সন্ধান চেয়ে, বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত আবেদন জমা দেয়া হলে, সেখান থেকেও কোন সহায়তা পাওয়া যায়নি বলে জানান স্বজনরা।

এ ব্যাপারে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে নিয়োগকারি কোম্পানীর সাথে যোগাযোগ করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সহায়তা পেতে পদক্ষেপ নেয়া হয়েছে।

বর্তমান করোনাভাইরাসের কারণে, অনেক কাজই ধীরগতিতে হচ্ছে, তাই আশা করা হচ্ছে খুব শীগগিরই মিরাজুল মন্ডলের সন্ধান পাওয়া যাবে। মিরাজুলকে খুঁজে পেতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button