Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

স্পেনে তুষারঝড়ে বিপাকে প্রবাসীরা

ভারী তুষারপাত আর তুষারঝড়ে কাবু, রাজধানী মাদ্রিদসহ পুরো স্পেন। তীব্র তুষারপাতের ঝুঁকি নিয়ে কাজ করছেন, প্রবাসীরা।

স্পেন থেকে কবির আল মাহমুদ  জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া অঝোরধারার তুষারপাতে ঢাকা পড়েছে, বিস্তীর্ণ এলাকা। দেশটির রাজধানী মাদ্রিদসহ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। নাগরিকদের নিরাপত্তায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

প্রবাসীরা জানিয়েছেন, তীব্র তুষারপাতের জন্য, ব্যবসা-বাণিজ্যসহ তাঁদের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর, তুষারপাতের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,এবারের তুষারপাত নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে। কোনো কোনো স্থানে তিন ফুটেরেও বেশি বরফের স্তূপ জমবে বলে সতর্ক করে দেয়া হচ্ছে।

তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে, যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়েন, সাধারণ মানুষ। এখন পর্যন্ত মাদ্রিদ, মালাগা ও কাতালোনিয়ার চাররাগোছাতে, ৪ জন মারা গেছেন। তীব্র ঠান্ডা ও শৈতপ্রবাহের জন্য, জরুরী সতর্কতা ঘোষণা করা হয়েছে, দেশটিতে।

তুষারপাতের জন্য, মাদ্রিদের আন্তর্জাতিক বিমানবন্দর আল বারাখাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মাদ্রিদ ও কাসটেইয়া লা মানসা ১১ ও ১২ জানুয়ারী স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ ঘোষণা করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button