Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জেদ্দায় জমে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত বাজার

সৌদি আরবের জেদ্দায়, জমে উঠেছে বাংলাদেশি অধ্যুষিত শীতকালীন সবজি বাজার। স্থানীয় সবজির পাশাপাশি বাংলাদেশি সবজি কিনতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন এবং আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায়, প্রবাসীদের চাহিদা অনুযায়ী, বাংলাদেশসহ পাশের দেশগুলো থেকে সৌদি আরবে কোন সবজি যায়নি। অন্যদিকে, লকডাউনের কারণে দেশটিতে কৃষিকাজে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা, অন্যান্য বছরের মত সবজির আবাদ করেননি, ফলে দীর্ঘদিন টাটকা সবজির স্বাদ থেকে বঞ্চিত ছিলেন, প্রবাসী বাংলাদেশিরা।

দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায়, খুলে দেয়া হয়েছে সড়ক-নৌসহ আকাশ পথ। স্বাভাবিক হতে শুরু করেছে ফ্লাইট চলাচল। এরইমধ্যে বাজারে দেখা মিলছে শীতকালীন নানা শাকসবজি,যার অনেকটাই এসেছে বাংলাদেশ থেকে।  বাংলাদেশি সবজি পেয়ে খুশি বিক্রেতারা, তবে বাজারে শীতকালীন সবজি এখনো প্রয়োজনের তুলনায় কম।

অন্যদিকে দেশীয় সবজি কিনতে ভিড় জমাচ্ছেন, প্রবাসী বাংলাদেশিরা। বাজারে সবজি কম থাকলেও, মূল্য রয়েছে আগের মতোই।  প্রবাসী বাংলাদেশিরা অবাধে বাজারে ভিড় জমাচ্ছেন শাকসবজি কিনতে। কিন্তু দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিরাপদ দূরত্ব, অপ্রয়োজনে একাধিক লোকের ভিড় না করাসহ, মাস্ক পরিধানের বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন।

এ নিয়ম অমান্য করলে রয়েছে, সাজাসহ আর্থিক জরিমানা,তাই সৌদি আরবের নিয়ম কানুন মেনে, সবাই কেনাকাটা করার পরামর্শ দিয়েছেন, প্রবাসী সুধী মহল।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button