Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘শীঘ্রই কর্মস্থলে ফিরতে পারবেন কাতার প্রবাসীরা’

দেশে গিয়ে করোনাভাইরাসের কারণে, যারা কাতারে ফিরতে পারেননি, তারা কিছুদিনের মধ্যেই কর্মস্থলে ফিরতে পারবেন বলে জানিয়েছেন, কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।

দেশটির মাইজারে সেন্ট্রাল লিমুজিনের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ড.মুস্তাফিজুর রহমান এসব কথা বলেন। এসময় কাউন্সিলর বলেন, দেশে আটকে থাকা কাতার প্রবাসী, যারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রনালয়ে গিয়েছিলেন, তাদের তালিকা দূতাবাসের পক্ষ থেকে চাওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু বক্করের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার মিজানুল রহমানের সার্বিক পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কমিউনিটি কাতার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, এম এম নুরু, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন লিটু ও মামুনুল ইসলাম।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button