Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ভূমিধ্বসে বাংলাদেশি শ্রমিক নিখোঁজ

মালয়েশিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধ্বসে মো. জিয়ারুল আকন্দ নামে এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় রোববার মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলার কেএম ৯২ জালান গুয়া মুসাং-লোজিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার জিয়ারুলকে খুঁজে না পেয়ে, তার নিয়োগকর্তা স্থানীয় লোজিং থানায় বিকেল সাড়ে তিনটার দিকে জিয়ারুলের নিখোঁজ হবার খবর জানান।

পরে জানা যায়, জিয়ারুল যে ঘটনাস্থলে ছিলেন, সেখানে সবজি খামারে ভূমিধস সংঘটিত হযয়েছে। এখন পর্যন্ত জিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভূমিধসে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button