Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় লস এঞ্জেলেসে আরও এক বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে করোনা আক্রান্ত হয়ে আব্দুল মান্নান নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আপল্যান্ডের সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ প্রবাসী। আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার জামশেদ হায়দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়াত আব্দুল মান্নান কুমিল্লা জেলার বাসিন্দা। দীর্ঘ ২২ বছর ধরে লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন তিনি। লস এঞ্জেলেস সংলগ্ন সান বার্নার্ডিনো কাউন্টির ওন্টারিও সিটির বাসিন্দা ছিলেন আব্দুল মান্নান। করোনা আক্রান্তের পর দুই সপ্তাহ আগে তিনি সান অ্যান্টোনিও রিজিওনাল হাসপাতালে ভর্তি হন।

প্রয়াত আব্দুল মান্নানের স্ত্রী, ৪ মেয়ে ১ ছেলে রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস পরিবারসহ লস এঞ্জেলেসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button