Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গত বছরে রেকর্ড পরিমাণ প্রবাসী আয়

গত বছরে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে বাংলাদেশে। যা যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ। বিদায়ী বছরে ২ হাজার ১৭৪ কোটি ডলার আয় পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।  যা ২০১৯ সালের তুলনায় ১৮ দশমিক ছয় ছয় শতাংশ বেশি।

২০১৯ সালে প্রবাসী আয় ছিলো ১ হাজার ৮৩২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে ২১৫ কোটি ডলার, অক্টোবরে ২১০ কোটি এবং নভেম্বরে ২০৭ কোটি ডলার আসে। আর পুরো ডিসেম্বর জুড়ে রেমিটেন্স আসে ২০৫ কোটি ডলার।

এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির নতুন রেকর্ড হতে শুরু করে। করোনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩ হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে ৪ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে রেমিটেন্স এসেছে  ১২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই মাসে ৯ দশমিক ৪১ বিলিয়ন ডলার ছিল। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে ২বিলিয়ন ডলার।

গেলো বছরের ডিসেম্বরে রেমিটেন্স এসেছে ২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। আগের মাস নভেম্বরে এসেছিল ২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার। ২০২১ সালের জুলাই অতীতের সব সময়ের চেয়ে বেশি ২ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা ১৮ দশমিক ২১ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

প্রবাসীরা চলতি ২০২০-২১ অর্থবছরের আগস্ট মাসে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার, সেপ্টেম্বর মাসে ২ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং অক্টোবর মাসে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন দেশে।

সংশ্লিষ্ট খবর

Back to top button