Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে দ্বিতীয় দফার সংক্রমণে সংকটে প্রবাসীরা

ষাটের দশক থেকে ইতালিতে অভিবাসন শুরু হয় বাংলাদেশি প্রবাসীদের। নব্বইয়ের দশকে এসে যা বৃদ্ধি পায়, সময়ের আবর্তনে ইতালিতে এক বিশাল জনগোষ্ঠী গড়ে উঠেছে। বর্তমানে ইতালিতে করোনার দ্বিতীয় দফা সংক্রমণে নানামূখী সংকটে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত একবছর ধরে করোনার প্রাদুর্ভাবে, ইতালিতে বসবাসরত প্রবাসীরা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। করোনার দ্বিতীয় দফা সংক্রমণে পর্যটননির্ভর দেশ ইতালিতে নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা।

এরমধ্যেই যুক্তরাজ্যের মতো করোনাভাইরাসের নতুন প্রজাতি ছড়িয়ে পড়েছে ইতালিতেও। তবে আশার কথা হলো দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে ভ্যাকসিন প্রয়োগে বাড়লে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ চলে আসবে। তবে শুধু ভ্যাকসিনের আশায় না থেকে, নিজেদের সতর্কতা মেনে চলাও উচিত বলে মনে করেন প্রবাসীরা।

করোনাভাইরাস প্রতিরোধে যথেষ্ট সচেতন ইতালিয়ান সরকার। পাশাপাশি সাধারণ জনগনদেরও দায়িত্বশীল আচরণে তাগিদ দেয়া হচ্ছে। দ্রুত করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরে আশাবে, নতুন বছরে এমনই প্রত্যাশা সবার।

নাজিয়া আফরিন, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button