Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সংস্কৃতি বেগবান করে চলেছে প্রবাসীরা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। দেশটিতে বাংলা সংস্কৃতি তুলে ধরতে, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন, প্রবাসী সঙ্গীতশিল্পী ও সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এতে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সংস্কৃতি আরও বেগবান হবে বলে মনে করেন, তারা।

বর্তমান বিশ্বের অন্যতম উন্নত ও সমৃদ্ধ দেশ, আমেরিকা। প্রবাসী বাংলাদেশিরা যে টাকা, দেশে তাদের স্বজনদের কাছে পাঠাচ্ছেন,তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসছে, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ, যুক্তরাষ্ট্র থেকে। সেইসঙ্গে বাড়ছে, প্রবাসী বন্ডে, বিনিয়োগের অংক।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে যাদের নিয়োগ দেয়া হয়, তারা যেন সংস্কৃতির মনোভাব নিয়ে কাজ করেন, সে দাবী জানিয়েছেন, প্রবাসী সঙ্গীতশিল্পীরা।

বাংলার সংস্কৃতি তুলে ধরতে, সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সঙ্গীতশিল্পীরা, দেশের বিভিন্ন গুণী শিল্পীদের গানগুলো লালন করে যাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button