Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনার টিকা নিলেন স্বর্ণা

ইতালিতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন, স্বর্ণা রহমান। ভেনিসের মনফালকোনের একটি হাসপাতালে এ ভ্যাক্সিন নেন তিনি।

গত ২৭ ডিসেম্বর থেকে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাক্সিন প্রয়োগ শুরু করে ইতালি। প্রথম ধাপে দেশটির মোট ৯ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও  বয়স্ক মানুষের শরীরে এ ভ্যাক্সিন প্রয়োগ করা হয়। ইতোমধ্যে দেশটির বিভিন্ন শহরের প্রায় ১৫ হাজার মানুষের শরীরে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় কোন বাংলাদেশি হিসেবে ভ্যাক্সিন নেন স্বর্ণা। বর্তমানে তিনি ‘সান পাওলো মনফালকোন’ হাসপাতালে একজন সেবিকা হিসেবে কর্মরত  আছেন।

ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা শেষ করে ২০০৪ সালে পরিবারের সাথে ইতালিতে পাড়ি জমান স্বর্ণা। পরে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন।  তার গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জের দোহারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button