Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিপর্যস্ত পরিস্থিতিতে নতুন বছরকে স্বাগত জানালো অস্ট্রেলিয়া প্রবাসীরা

জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন, বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক। বর্তমান করোনা পরিস্থিতির কারণে, বিপর্যস্ত এসব প্রবাসী বাংলাদেশিরা। এরমধ্যেই নতুন বছর উদযাপন করলেন তারা।

কিছুদিন আগেও অস্ট্রেলিয়ায় করোনার প্রাদুর্ভাব কম থাকলেও, বর্তমানে তা বেড়ে গেছে। সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে করনা পরিস্থিতির অবনতি হওয়ায় আতংকে রয়েছেন, দেশটিতে বসবাসরত প্রবাসীসহ, অন্যান্য দেশের নাগরিকরা।

এরই মাঝে সিডনিতে কারফিউ জারি করা হয়েছে। তবে, অস্ট্রেলিয়াতে করোনা পরিস্থিতির অবনতি হলেও, বাংলাদেশিরা কম আক্রান্ত হয়েছেন, দেশটিতে। মেলবোর্নে অনেকদিন কারফিউ বলবত থাকলেও, গত ২ মাস যাবত তা তুলে নেয়া হয়েছিল।

কিন্তু পুনরায় সেখানে আবারো করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। নতুন বছর উদযাপনে দেশটির সরকার নানা বিধিনিষেধ জারি করেছেন

খুব তাড়াতাড়ি বিশ্ব করোনামুক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে, নতুন বছরে এমন প্রত্যাশা অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসীদের।

নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button