Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফ্রান্সে ঘরোয়াভাবে নববর্ষ উদযাপন বাংলাদেশিদের

বিদায় নিলো নানা ঘটনায় পরিপূর্ণ ২০২০ সাল, বিশ্বজুড়ে মানুষ স্বাগত জানালো নতুন বছর ২০২১ কে। করোনা ভীতির কারনে ২০২০ সালটি বিশ্ববাসীর কেটেছে আতঙ্ক, উতকন্ঠা আর উদ্বেগের মধ্যে। ২০২১ সালে করোনামুক্ত হবে পৃথিবী এমনটাই যেন সবার প্রত্যাশা।

সারাবিশ্বের জন্যই ২০২০ সালটি ছিল একটি ঘটনাবহুল বছর। এ বছর প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অচল হয়ে গিয়েছিল, সারাবিশ্বের মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা।  প্রতিদিনই অসংখ্য মানুষের মৃত্যু আর করোনায় আক্রান্তের খবর শুনতে শুনতে জীবন হয়ে উঠেছিল দুর্বিসহ।

এসেছে নতুন বছর ২০২১।  চলে যাওয়া বছরের সমস্ত দুঃখ-গ্লানি কেটে গিয়ে, বিশ্ব হয়ে উঠবে করোনামুক্ত, নতুন বছরে এমনটাই প্রত্যাশা সবার।

ফ্রান্সে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। যার কারণে সরকারি বিধিনিষেধ থাকায় এবার ঘরোয়াভাবে নববর্ষ উদযাপন করেছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

রাসেল আহমেদ, ফ্রান্স প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button