Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কেমন আছেন সৌদি প্রবাসীরা!

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর গমন করেন অনেক বাংলাদেশি। তারা সেখানে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহের পাশাপাশি, রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। সৌদি আরবে বসবাসরত এসব প্রবাসীরা কেমন আছেন, কি অবস্থায় দিন কাটছে তাদের!

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে ২০ লক্ষাধিক প্রবাসী বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।  তারা প্রতিবছর বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, তা দিয়ে সমৃদ্ধ হচ্ছে দেশের রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে যেসব মানুষ সৌদি আরবে যান, তারা কৃষি বিষয়ে অভিজ্ঞ হলেও অন্যান্য কাজে অনভিজ্ঞ, তাই বাংলাদেশ সরকারের কাছে এসব অনভিজ্ঞদের প্রবাসে পাঠানোর আগে, প্রশিক্ষন নেয়ার তাগিদ দিয়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরা।

ইতোমধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৫ শতাধিক বাংলাদেশি মারা গেছেন দেশটিতে। তাদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল, সরকারের কাছে তাদের সহায়তার আবেদন জানান প্রবাসীরা। এছাড়াও প্রবাসীদের জন্য প্রধানমন্ত্রীর কাছে অবসর ভাতার আবেদন জানান এই প্রবাসীরা।

দেশের অর্থনীতির অন্যতম ধারক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা নিজ ভূমিতে ফিরে দেশের জন্য অবদান রাখতে চান, তবে এক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা খুব শীগগিরই সমাধান হবে বলে প্রত্যাশা তাদের।

করোনা পরিস্থিতির কারণে সৌদি আরবে কাজের সুযোগ কমে গেলেও, দক্ষ শ্রমিকদের অনেক চাহিদা রয়েছে বলেও জানা যায়।

নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button