Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দশ মাস পর ঢাকায় কাতারের ভিসা সেন্টার চালু

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দশ মাস বন্ধ থাকার পর, বুধবার ঢাকায় কাতারের ভিসা সেন্টার আবারও চালু হচ্ছে। তবে, দেরিতে হলেও, ভিসা সেন্টার পুনরায় চালু হওয়ার খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

শুধু তাই নয়, ভিসা চালু হলে নতুন ও দক্ষ শ্রমিকদের কাতার পাঠানোর পাশাপাশি, ছুটিতে দেশে গিয়ে আটকে পড়াদের ফিরিয়ে আনতে, দূতাবাস ও বাংলাদেশ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান প্রবাসীদের। কাতারে এরই মধ্যে শুরু হয়েছে ফাইজারের ভ্যাকসিন কার্যক্রম।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায়, বিভিন্ন দেশের নাগরিকদের নতুন ভিসা দিচ্ছে কাতার। ভারত, পাকিস্তান, নেপাল ও ফিলিপিন্সে অবস্থিত কাতারের ভিসা সেন্টার আরও আগে থেকে চালু হলেও,বাংলাদেশে কিছুটা দেরিতে চালুর ঘোষণা দিল কাতার।

সংশ্লিষ্ট খবর

Back to top button