Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

২ জানুয়ারি থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আগামী ২ জানুয়ারি থেকে কুয়েতে বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সোমবার কুয়েতের মন্ত্রি পরিষদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমসে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করবে। তবে, সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায়, দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে কুয়েত।

এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ, নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও, ১৫ ডিসেম্বর থেকে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়।

শনিবার থেকে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশ হয়ে, দুবাই অথবা অন্যদেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button