Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

নিউইয়র্কে দেয়াল ভেঙে বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি ভবন নির্মাণ কাজের সময়, দেয়াল ভেঙে পড়ে জসিম উদ্দিন নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের ব্রুকলিনে এই দুর্ঘটনা ঘটে।

এতে আশরাফুল হাসান নামে আরও এক বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে নিকটস্থ এনওয়াইইউ ল্যাঙ্গন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ফোর্থ অ্যান্ড ফিফথ এভিনিউর মধ্যে ৪২ স্ট্রিটে একটি দু’তলা ভবনের পেছনে কাজ করছিলেন জসিম উদ্দীন, আশরাফুলসহ আরও বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। সীমানা দেয়াল পুনর্নির্মাণের সময়, ৯ ফুট উঁচু দেয়াল ভেঙে তাদের ওপর পড়লে চাপা পড়েন জসীম ও আশরাফুল।

এতে ঘটনাস্থলেই মারা যান জসীম। জসিমের দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ভানুয়াই গ্রামে।

সংশ্লিষ্ট খবর

Back to top button