Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লন্ডন থেকে সিলেটে এলো আরো ১৬৭ যাত্রী

যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাস প্রকোপের মধ্যেই তিনদিনের ব্যবধানে আবারো লন্ডন থেকে ১৬৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ।

১৬৭ জনের মধ্যে ১৪৪ জনই সিলেটের বাসিন্দা। সোমবার বেলা ১২ টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিমান অবতরণের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সোয়া ১২ টার দিকে বাংলাদেশ বিমানের বিজি ২০২ নম্বরের ফ্লাইটে আসা ১৬৭ যাত্রীর মধ্যে ১৪৪ জনই সিলেটের।

বাকী যাত্রীদের বেলা একটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। যাত্রীদের সবার কাছেই করোনার নেগেটিভ সার্টিফিকেট ছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button