Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আরো এক সপ্তাহের জন্য সৌদির ফ্লাইট বন্ধ

আরো এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করলো সৌদি আরব। চলতি মাসের ২০ তারিখে করোনাভাইরাসের নতুন ধরণের সংক্রমণ রোধে, এক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব।

সেই ধারাবাহিকতায় আরো ১ সপ্তাহের জন্য গত ২৭ ডিসেম্বর থেকে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত, সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে প্রবাসীদের কেউ এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে চাইলে, সেক্ষেত্রে তারা চলে যেতে পারবেন।

এছাড়া আগের মতই  এবারও আকাশপথের পাশাপাশি, সৌদি আরবের সকল স্থল এবং নৌপথও আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button