Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওমানে বিমান চলাচল শুরুর ঘোষণা

নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মঙ্গলবার রাত থেকে, পুনরায় ফ্লাইট চালু হচ্ছে ওমানে। বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল শুরু করবে।

এর আগে গত রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাতিল ফ্লাইটগুলোর যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

করোনা মহামারীতে এক সপ্তাহের জন্য ওমান সরকারের দেয়া নিষেধাজ্ঞার কারণে, গত ২২ ডিসেম্বর মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করে বিমান। এ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আবারো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button