Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রিসে আগুনে পুড়লো ৭০ বাংলাদেশির শেষ সম্বলটুকুও

গ্রীসের পেলো-পনিসু রিজিওনের ইলিয়া এলাকার অলগা গ্রামে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রবাসী বাংলাদেশিদের অর্থ সম্পদসহ, মাথা গোজার শেষ সম্বলটুকু।

পুরো গ্রামটিতে ১১১ জন গ্রামবাসীর মধ্যে ৭০ জন্ই বাংলাদেশি। কৃষি নির্ভর গ্রাম হওয়ায় সকলেই মাঠে কাজ করছিলেন, তাই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যাননি। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অলগা গ্রামে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।

তাদের মূল্যবান জিনিসপত্রসহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। কারণ আগুন লাগার সময় সকলেই তাদের বাসস্থান থেকে অনেক দূরে মাঠে কাজ করছিলেন।তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনেকে মনে করছেন।

স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে, বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি ইন গ্রীসের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

গ্রীস প্রতিনিধি, জাকির হোসাইন

সংশ্লিষ্ট খবর

Back to top button