Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইউরোপে কঠিন হচ্ছে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় আবেদন

করোনা মহামারীতে থেমে গেছে পৃথিবী। কিন্তু থেমে নেই ইউরোপ অভিমুখী অভিবাসীদের ঢল। বছরের তৃতীয় প্রান্তিকে এসেও অ্যাসাইলামের (রাজনৈতিক আশ্রয়) আবেদন বেড়েছে ১৩২ শতাংশ। নতুন করে ১ লাখ ১১ হাজার ৬৯৫ আবেদন জমা পড়েছে। এদের বেশিরভাগই ৯টি দেশের। এর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম।

এ আবেদন বৃদ্ধি পেলেও বৈধতা প্রাপ্তির পরিমাণ কমেছে। ইউরোপে গত কয়েক মাস যাবত আংশিক লকডাউন এবং বর্ডারের আরোপিত প্রতিবন্ধকতা তুলে দেয়ার কারণে এই আবেদন বৃদ্ধি পেয়েছে।

এ তৃতীয় প্রান্তিকে ৩ হাজার ৫৫ জন বাংলাদেশি ইউরোপে নতুন আশ্রয় আবেদন করেছেন। তবে এ বছরে অক্টোবর পর্যন্ত সর্বমোট ৮ হাজার ২৮৬ জন আশ্রয় আবেদন করেছেন। যা গত বছর একই সময়ে ছিল ১০ হাজার ৯৯৩ জন। চলতি বছরের এযাবৎ কালে সর্বমোট ২৬৩ জন বাংলাদেশির আবেদন অনুমোদন দেয়া হয়েছে।

অর্থাৎ শরণার্থী হিসেবে বৈধভাবে বসবাসের সুযোগ দেয়া হয়। যা গত ২০১৯ সালে একই সময়ে ছিল ৬০০ জন।  বাংলাদেশীদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে ফ্রান্স। এরপর গ্রিস এবং ইতালি।

সংশ্লিষ্ট খবর

Back to top button