Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় ট্যাংক পরিষ্কার করতে নেমে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে এক বাংলাদেশিসহ ৩ জন মারা গেছেন। কুয়ালালামপুরের পান্তাই ডালামের ১নম্বর জালান পান্তাই পারমাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  তবে ওই বাংলাদেশির পরিচয় পাওয়া জানা যায়নি।

জানা যায়, দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই, দুইজন নিজেদের বাঁচাতে পারলেও পরে দমকল বাহিনী এসে সুয়ারেজ প্ল্যান্ট ট্যাংক থেকে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার এবং আরেকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।

সুয়ারেজ প্ল্যান্ট ট্যাঙ্কের ভেতর বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। যার কারণে অক্সিজেন না থাকায়, দম বন্ধ হয়ে বাংলাদেশিসহ স্থানীয় আরও দুই নাগরিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button