Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘করোনা মোকাবেলায় বাংলাদেশ দ. এশিয়ায় শীর্ষে’

বিশ্বে কোভিড-১৯ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখা দেশগুলোর তালিকায়, বেশ ভালো অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত ‘কোভিড রেজিলিয়েন্স র‌্যাংকিং’-এ, ডিসেম্বরে ২০তম অবস্থানে রয়েছে দেশটি। আর তালিকায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। ভারত-পাকিস্তানের ঠাঁই হয়েছে র‌্যাংকিংয়ের নিচের সারিতে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ইতালি,সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে, বাংলাদেশ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবেলায় সক্ষমতাসহ, বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে, গত কয়েক মাস ধরে করোনা সহনশীল দেশের আন্তর্জাতিক র‌্যাংকিং প্রকাশ করছে, ব্লুমবার্গ।

নভেম্বরে ২৪তম স্থানে ছিল বাংলাদেশ। কিন্তু চমৎকার দক্ষতা দেখিয়ে ১ মাসের ব্যবধানে চারধাপ ওপরে উঠে এসেছে দেশটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button