Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাহরাইনে ৬ লাখ টাকা নিয়ে বাংলাদেশি উধাও

বাহরাইনে বিভিন্ন দেশের নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে, প্রায় ৬ লাখ টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন, তুষার রিয়াদ নামে এক ব্যক্তি।

এ ঘটনায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির হলরুমে সংবাদ সম্মেলন করেছেন, ভুক্তভোগীরা। তুষার রিয়াদ বাহরাইনে অবৈধ শ্রমিকদের বৈধ করার কথা বলে টাকা নিলেও, তা না করে সেই টাকা আত্মসাৎ করে, বাংলাদেশে পালিয়ে এসেছেন। প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত অনেকে, তুষার রিয়াদের বিরুদ্ধে বাহরাইনে মামলা করেন।

রিয়াদের বাড়ি ঢাকা জেলার উত্তরা থানার বোকসানা গ্রামে।  তার বাবার নাম মুরাদ মোল্লা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির চেয়ারম্যান তাজ উদ্দিন সিকান্দার,বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে, তুষার রিয়াদের কাছ থেকে আত্মসাত করা অর্থ উদ্ধারের অনুরোধ জানান।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর কোনো বাংলাদেশি না করে, সেজন্য তিনি সবার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button