Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক’

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ না থাকলে ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী চলমান মহামারি নিয়ে ফের উদ্বেগ বাড়ছে। এরইমধ্যে দেশটির নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় প্রতিবেশীসহ ৪০টির বেশি দেশ। যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারতও।

অন্যদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের তালিকা দিতে হবে এয়ারলাইন্সগুলোকে। তাদের প্রত্যেককে বিমানবন্দরে স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। যুক্তরাজ্য থেকে যেসব যাত্রী আসবে তাদের আলাদা স্ক্রিনিং করা হবে।

তবে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করার চিন্তা করছে না বাংলাদেশ। পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সারতে যুক্তরাজ্য-ফেরৎ যাত্রীদের আলাদা সারি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে নেগেটিভ সনদ ছাড়া বিদেশে থেকে এলে ৭২ ঘণ্টা কোয়ারেন্টিনে থাকতে হলেও উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্য থেকে আসা কারও করোনা নেগেটিভ সনদ না থাকলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button