Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অবসরকালীন পেনশনের দাবি সৌদি প্রবাসীদের

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। তবে কয়েক যুগ প্রবাসে কাজ শেষে যখন দেশে ফেরেন, তখন অনেকেরই সহায় সম্বল না থাকায় পরিবারে প্রাধান্য হারান।

আর যারা প্রবাসে মারা যান, তাদের লাশটি পরিবহনের খরচও স্বজনদেরকে পরিশোধ করতে হয়। এমতাবস্থায় প্রবাসীদের জন্য অবসরকালীন পেনশন চালুর দাবি জানিয়েছেন সৌদি আরবের কমিউনিটি নেতৃবৃন্দ।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে ২০ লক্ষাধিক প্রবাসী বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। তারা দেশের কল্যাণে যুগ যুগ ধরে কাজ করার পর ফিরে এসে সেভাবে স্বীকৃতি পান না। তাই রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এখনও কোনো অবসর ভাতার ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছে প্রবাসীরা।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসীদের লাশ বিনামূল্যে পরিবহনে অস্বীকৃতি জানালে প্রবাসীরা আরো অসন্তুষ্ট হন। বিমানের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে শীগগিরই বিনামূল্যে  মৃতদেহ পরিবহন চালুর দাবি জানিয়েছেন তারা।

দেশের অর্থনীতির অন্যতম ধারক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সমস্যাগুলো বিবেচনায় নিয়ে তা সমাধান কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

নাসির উদ্দিন ভূইয়া, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button