Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাহরাইনে শেষ হচ্ছে সাধারণ ক্ষমার মেয়াদ

বাহরাইনে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের জন্য, সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর।

শ্রমবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-এল এম আর গত এপ্রিলে আনুমানিক ৫৫ হাজার অবৈধ শ্রমিকের জন্য, দীর্ঘ নয় মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। সে সুযোগে বাহরাইনে কর্মরত বিভিন্ন দেশের অবৈধভাবে থাকা শ্রমিক যাদের ভিসা ছিলনা, তারা ভিসা লাগিয়ে অনেকেই বৈধ হয়ে কাজ করছেন।

আর যারা এখনো যারা বৈধ হতে পারেন নি তাদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বৈধ হওয়ার চূড়ান্ত আহবান জানানো হয়েছে।  এ ছাড়া যারা মেয়াদোত্তীর্ণ ভিজিট,ট্যুরিস্ট,ট্রানজিট ভিসায় গিয়ে বাহরাইনে আটকা পড়েছেন তাদের আগামী ২১ জানুয়ারী পর্যন্ত সাধারন ক্ষমার সুযোগ রয়েছে।

বাহরাইন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেইসবুক পেইজের মাধ্যমে, বিষয়টি অবগত করে বলা হয়েছে, বাহরাইন সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগটি শেষ হওয়ার আগে, সকল ভিসাহীন বাংলাদেশি যেন বৈধ হওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button