Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ক্রেতাশূন্য রোমের সর্ববৃহৎ কাঁচাবাজার, বিপাকে বাংলাদেশিরা

করোনাভাইরাসে কারণে ইতালির রাজধানী রোমের সর্ববৃহৎ কাঁচাবাজার ভিত্তোরিওতে নেই ক্রেতা। ফলে, বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

বিভিন্ন পানশালা ও রেস্তোঁরা বন্ধ থাকায়, প্রভাব পড়েছে কাঁচাবাজারে, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে খুব শিগগিরই এ অবস্থার পরিবর্তন হবে না বলে শঙ্কা তাদের। এ কাঁচাবাজারে মাছ, মাংস, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় সবই আছে, শুধু নেই ক্রেতা।

এখানকার আশি ভাগ দোকানই পরিচালনা করেন, ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ক্রেতা না থাকায় ব্যবসায়ীরা মুনাফার চেয়ে পুঁজি রক্ষাতেই ব্যস্ত। প্রতিবছর বড়দিন সামনে রেখে, যে বিপুল পরিমাণ মাছ বিক্রি হতো,তাও এবার তলানিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button