Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মালয়েশিয়ায় আবাসন সমস্যায় মানবেতর জীবনযাপন প্রবাসীদের

মালয়েশিয়ায় ফার্নিচার ফ্যাক্টরীতে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা আবাসন সমস্যায় মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, দেশটির সেলাঙ্গর প্রদেশের জেরাম এলাকায় অবস্থিত পাম অয়েল চাষের ক্ষেতগুলোর পাশে ন্যূনতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে শতাধিক প্রবাসী বাংলাদেশি কন্টেইনারে দিন কাটাচ্ছেন।

বিভিন্ন সাইজের ৩০ থেকে ৪০ টি কন্টেইনারে থাকতে দেয়া হয়েছে তাদের। একেকটি কন্টেইনারে ৭ থেকে ৮ জন শ্রমিক থাকছেন। ফলে করোনার সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছেনা। বাড়ছে সংক্রমণ ঝুকি।

মালয়েশিয়া সরকার কোম্পানীগুলোতে প্রবাসী কর্মী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সুযোগ সুবিধা সম্বলিত কর্মপরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিলেও নির্দেশ মানছে না কোম্পানীগুলো। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুকিতে রয়েছেন বিপুল সংখ্যক প্রবাসী।

সংশ্লিষ্ট খবর

Back to top button