Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে বিনামূল্যে করোনা টিকা পারবেন প্রবাসীরা

সৌদি আরবে বিনামূল্যে করোনা ভাইরাসের নিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি ফাইজার এবং বায়ো এনটেকের প্রতিষেধক অনুমোদন দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার টিকা গ্রহণের মধ্য দিয়ে এই ভ্যাকসিনেশন কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, অনলাইনে নিবন্ধন করে সৌদি আরবের স্থানীয় নাগরিক সহ প্রবাসীরাও বিনামূল্যে এই টিকা নিতে পারবেন। মোট ৩ ধাপে দেয়া হবে এই প্রতিষেধক। প্রথম ধাপে ৪০ থেকে ৬৫ বছর বয়সীদের, দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৪০ বছর বয়সীদের এবং শেষ ধাপে বাকীদের এই  টিকা দেবে সৌদি সরকার।

এর আগে করোনার প্রথম ঢেউয়ে কোভিড বিধিনিষেধ মানতে অবহেলা করায় প্রবাসী চিকিৎসক সহ বিপুল সংখ্যক বাংলাদেশী মারা যান। দ্বিতীয় ধাপে মৃত্যূহার কম হলেও সংক্রমণ হার অনেক বেশী। এমতাবস্থায় করোনার টিকা পেয়ে সন্তোষ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button